রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : July 12, 2022
করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৬৫৬ জন। মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২১২ জনে। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯১ হাজার ৩১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৪২ জন। এতে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৬১টি নমুনা। সংগ্রহ করা ৪ হাজার ৭৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ‍মারা যাওয়াদের মধ্যে সাত জনই ঢাকার। অন্য দুই জনের একজন চট্টগ্রামের, অপর ব্যক্তি ময়মনসিংহের। তাদের মধ্যে চার জন পুরুষ ও পাঁচ জন নারী।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই মৃত্যু ও আক্রান্ত বাড়তে থাকে। তবে চলতি বছরের শুরুতে দিকে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তবে হঠাৎ করে তা আবারও বেড়ে গেছে।


অন্যান্য সংবাদ