মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে

রিপোর্টারের নাম : / ১২ জন দেখেছেন
আপডেট : July 9, 2022

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১৫.৫৯ শতাংশ। শনিবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ২ জন নারী।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৬৬১ জন ঢাকা বিভাগের, ১৯ জন ময়মনসিংহ বিভাগের, ১৫০ জন চট্টগ্রাম বিভাগের, ২৯ জন রাজশাহী বিভাগের, ৩২ জন খুলনা বিভাগের, ৩৩ জন বরিশাল বিভাগের, ১৫ জন সিলেট বিভাগের। তবে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের কারো করোনা শনাক্ত হয়নি।

এর আগের ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরী শনাক্তের হার ছিল ১৬.৮২ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


অন্যান্য সংবাদ