মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দেশে এলো আরও ২০০ টন অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক / ৪৬ জন দেখেছেন
আপডেট : July 31, 2021

ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসেছে পৌঁছেছে। গতকাল শুক্রবার (৩০ জুলাই) রাত দেড়টার দিকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন ১০টি কন্টেইনার নিয়ে রেলস্টেশনে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব। তিনি বলেন, তৃতীয় বারের মতো রেলপথে ভারত থেকে ৬০০ টন তরল অক্সিজেন বাংলাদেশে নিয়ে এলো। শনিবার সকাল থেকে ট্রেনের কন্টেইনার থেকে সড়ক পথে বহনের জন্য অক্সিজেনবাহী ট্যাংকলরিতে খালাস কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি

এর আগে ভারত থেকে ২৫ ও ২৮ জুলাই আসা ৪০০ টন তরল অক্সিজেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এরপর আজ আবার ২০০ টন অক্সিজেন এসেছে। এখন চলছে খালাস কার্যক্রম। সন্ধ্যা নাগাদ সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে শেষ ট্যাংকলরিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানা গেছে। এ দিয়ে ৬০০ টন অক্সিজেন রেলপথে দেশে এলো।


অন্যান্য সংবাদ