শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশের ১২টি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

রিপোর্টারের নাম : / ৭২ জন দেখেছেন
আপডেট : May 23, 2022

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাতে এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, যশোর, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। এর মধ্যে তিন বিভাগে বেশি আর অন্য তিন বিভাগে বৃষ্টি তুলনামূলক কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরের দিকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মধ্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। অন্যদিকে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই তিন বিভাগে কম বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা ও ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানান তিনি।

এই আবহাওয়াবিদ বলেন, তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগামী দুই দিন তাপমাত্রা বাড়তির দিকে থাকবে। দুই দিন পর থেকে আবারো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। তবে, এখন বৃষ্টি হলেই সঙ্গে কালবৈশাখীর মতো ঝড় হচ্ছে, যেটা অব্যাহত থাকবে। এছাড়া বর্তমানে সাগরও শান্ত অবস্থায় রয়েছে।


অন্যান্য সংবাদ