মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

‘দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে’

অনলাইন ডেস্ক / ৭ জন দেখেছেন
আপডেট : November 14, 2026
‘দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে’

রাজধানী ঢাকাসহ দেশের সব শহর বসবাসের অযোগ্য হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, নগর-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ​রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘নগর সংলাপ’-এ তিনি এসব কথা বলেন। অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, আমলানির্ভর উন্নয়ন কর্তৃপক্ষগুলো স্থানীয় সরকার ও সাধারণ নাগরিকদের মতামত ছাড়াই শহরের পরিকল্পনা পরিবর্তন করছে, যার ফলে শহরগুলোতে বিশৃঙ্খলা ও দুর্নীতি বাড়ছে।

তিনি বলেন, ‘আমরা প্রায়ই ভাবি শুধু ঢাকাই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। কিন্তু বাস্তবতা হলো—কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর বা নারায়ণগঞ্জসহ দেশের প্রতিটি শহরের বাতাস ও পানির মান অত্যন্ত খারাপ। সব শহরই এখন ধুঁকছে।’

অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, উন্নত শহর গড়তে হলে স্থানীয় সরকারের ভূমিকা অপরিহার্য। অথচ দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে কেবল ময়লা পরিষ্কার ও মশা নিধনের সংস্থায় পরিণত করা হয়েছে। পরিকল্পনা প্রণয়নে তাদের কোনো অংশীদারত্ব রাখা হয়নি।

তিনি অভিযোগ করেন, ২০২২ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়নের পর গত চার বছরে তিনবার তা সংশোধন করা হয়েছে, কিন্তু কোনোবারই স্থানীয় সরকার বা সিটি করপোরেশনকে জিজ্ঞেস করা হয়নি। একটি এলাকায় ৫-৬ তলা ভবনের উপযোগী অবকাঠামো ও ইউটিলিটি সেবা থাকার পরও উন্নয়ন কর্তৃপক্ষ এলাকাবাসী বা স্থানীয় সরকারের মতামত না নিয়েই ১৪ তলা ভবনের অনুমোদন দিচ্ছে। ফলে আলো-বাতাস বন্ধ হওয়ার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ভেঙে পড়ছে।

আদিল মুহাম্মদ খান বলেন, এক সংস্থা রাস্তা তৈরি করে, অন্য সংস্থা কোনো সমন্বয় ছাড়াই তা কেটে ফেলে। সামান্য অনুমতি ফি দিয়ে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়, কিন্তু স্থানীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। মূলত দুর্নীতির সুযোগ তৈরি করতেই এই বিশৃঙ্খল অবস্থা জিইয়ে রাখা হয়েছে। ​


অন্যান্য সংবাদ