শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দাঙ্গা নিরসনে স্থানীয় বাসিন্দাদের শপথ পড়ালেন এমপি বুলবুল

সাবিনা ইয়াছমিন পুতুল, নবীনগর উপজেলা প্রতিনিধি / ৩৫ জন দেখেছেন
আপডেট : September 3, 2022

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সিতারামপুর ও দৌলতপুর দুই গ্রামবাসীর মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মিমাংসাকল্পে দাঙ্গা নিরসনে ‘ আর দাঙ্গা নয়’ এই শপথ বাক্য পাঠ করালেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। শুক্রবার ২ সেপ্টেম্বর  সিতারামপুর বালুর মাঠে উপজেলা দাঙ্গা নিরসন কমিটির সভাপতি এডভোকেট সুজিত কুমার দেবের সভাপতিত্বে দুই গ্রামের মানুষদের একত্রিত করে এ শপথবাক্য পাঠ করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক,অফিসার আমিনুর রশিদ, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, গোলাম শাহরিয়ার বাদল, আলহাজ বোরহান উদ্দিন আহমেদ, ইয়াবের হাসান জামিল, সাইফুল ইসলাম সোহেল, আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মুফতি আমজাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১৬ আগষ্ট  গায়ে হলুদের মঞ্চ তৈরি করার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি মামলায় বহু মানুষকে আসামি করা হয়।যার ফলে এই  এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে ছিল।


অন্যান্য সংবাদ