মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

 থানায় পরীমনি

এস,এম,মাঈনুল ইসলাম / ৮০ জন দেখেছেন
আপডেট : June 27, 2021

নিজের দায়ের করা একটি মামলার প্রয়োজনে সাভার মডেল থানায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি একটি সাদা প্রাইভেটকারে করে সাভার মডেল থানায় আসেন। পরে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির কক্ষে প্রবেশ করেন।

পরীমনি প্রবেশের পরপরই সাভার মডেল থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং মূল ফটক আটকে দিয়ে সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, পরীমনি সাভার থানায় কিছুক্ষণ আগে এসেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত ২৩ জুন মামলার আসামি নাসির ইউ আহমেদ ও অমিকে পাঁচ দিনের রিমান্ডে থানায় আনা হয়।

ঢাকা বোট ক্লাবে গত ৯ জুন রাতে ব্যবসায়ী নাসির উদ্দিন (নাসির ইউ) মাহমুদসহ কয়েকজনের দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি।

১৪ জুন ঢাকার সাভার মডেল থানায় একটি মামলা করেন পরীমনি। এতে নাসির ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে চারজনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার পরপরই রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 


অন্যান্য সংবাদ