মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ত্বক উজ্জ্বল রাখতে চাইলে এই তিন ফল খাবেন

ডেস্ক রিপোর্ট / ৮৫ জন দেখেছেন
আপডেট : September 10, 2021

সুস্বাস্থ্যের জন্য ফল খাওয়ার বিকল্প নেই। চিকিৎসকেরাও নিয়মিত ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কারণ ফল আমাদের বিভিন্ন রোগ-বালাই থেকে সুরক্ষা দেয়। শরীরে শক্তিও যোগায়।

পাশাপাশি বিশেষ কিছু ফল ত্বকের যত্নেও কার্যকরী ভূমিকা রাখে। তাই নরম, কোমল ও তারুণ্য ভরা ত্বক পেতে খাবারের তালিকায় অবশ্যই কিছু ফল রাখা দরকার।

সম্প্রতি ফ্যাশন বিষয়ক সাময়িকী ফেমিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, সুস্বাস্থ্যের জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার ও ফল খাওয়া জরুরি। কারণ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে বাইরের স্বাস্থ্য বা সৌন্দর্য বাড়ায়।

তাই প্রতিদিন খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার ও ফল রাখা জরুরি। আসুন এবার জেনে নেয়া যাক ভিটামিন সি সমৃদ্ধ তিনটি ফল সম্পর্কে-

আনারস

আনারসে ত্বক উজ্জ্বল করে। কারণ আনারসে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ ও কে। এতে আরও রয়েছে ব্রমেলেইন নামের উপাদান। এসব উপাদান আপনার ত্বককে ব্রণ মুক্ত রাখে।

কমলালেবু

ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু সারা বছরই পাওয়া যায়। এটি ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে বেশ কার্যকর। প্রতিদিন যদি কমলালেবু খাওয়া যায়,তাহলে ব্রণের সমস্যা থেকে দূরে থাকবেন। এতে রয়েছে প্রাকৃতিক তেল, যা ত্বককে আর্দ্র রাখতে সহায়তা করে।

আপেল

প্রতিদিন একটি আপেল খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে ভিটামিন এ ও সি এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের স্বাস্থ্যে দারুণ উপকারী। এছাড়া এটি ফ্রি রেডিক্যাল থেকে ত্বককে মুক্ত রাখতে সাহায্য করে। আপেল ত্বকের রুক্ষতা ও বয়সের ছাপের কমাতে সাহায্য করে।


অন্যান্য সংবাদ