রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তিস্তা, ব্রহ্মপুত্র ও করতোয়ায় ভাঙ্গন

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : June 12, 2022

বর্ষা আসার আগেই গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর তীরবর্তী অঞ্চলে শুরু হয়েছে ভাঙ্গন। নদী গর্ভে বিলীন হওয়ার পথে বাড়িঘরসহ নানা স্থাপনা। ভাঙনের মুখে দিশেহারা নদী পাড়ের মানুষেরা। ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নিতে তাই আন্দোলনে নেমেছে স্থানীয়রা।

উজান থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধার তিনটি নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে দেখা দিয়েছে ভাঙ্গন। সরেজমিনে দেখা যায় তিস্তা নদীর তীরবর্তী কাপাশিয়া, লালচামার, হরিপুর এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী গৃধারী ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন অংশে ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের কবল থেকে রক্ষা পায়নি করতোয়া নদীর তীরবর্তী কিশামত চেরাঙ্গা ও রঘুনাথপুরসহ বিভিন্ন এলাকা। এসব এলাকার বাড়ি-ঘর, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হওয়ার পথে।

এইসব এলাকায় ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের কোন তৎপরতা চোখে পড়েনি। ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন এসব এলাকার মানুষ।

তবে ভাঙ্গন ঠেকাতে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান।

ভাঙনে ভিটেমাটি নদী গর্ভে বিলীন হওয়ার আগেই স্থানীয় প্রশাসন উদ্যেগ নেবে এমনটাই প্রত্যাশা তীরবর্তী এলাকার বাসিন্দাদের।


অন্যান্য সংবাদ