মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির

তালেবান সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে- জাতিসংঘ

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : July 22, 2022

গত আগস্টে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। এর মধ্যে ১৬০ সাবেক সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্য হত্যা, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার ও অমানবিক শাস্তির ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের ওই প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তানে সাংবাদিকরাও ব্যাপক নির্যাতনের সম্মুখীন হয়েছেন। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক অভিযোগ করেন, তাঁকে কাবুলে আটক করে প্রতিবেদনে প্রত্যাহার করার জন্য টুইট করতে বাধ্য করা হয়ের্ছিল। গত আগস্ট মাস থেকে দেশটিতে ১৭৩ গণমাধ্যমকর্মী আটক, হুমকি, দুর্ব্যবহার এবং লাঞ্ছনাসহ নির্যাতনের শিকার হয়েছেন।

মূলত আফগানিস্তানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার ও আটক, তালেবান সরকরের নির্যাতন ও দুর্ব্যবহারের অবিরাম অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান সরকারকে কোনো আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। যে তালেবান সদস্যরা মানবাধিকার লঙ্ঘন করেছে তাঁদের দায়মুক্তি নিয়েও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সমালোচকদের বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন, গণমাধ্যম, প্রতিবাদকারী এবং সুশীল সমাজের কর্মীদের লক্ষ্য করে আক্রমণের ঘটনা দেশটির মানবাধিকার সমস্যাটিকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘ আরও বলেছে, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার সময় বেসামরিক হতাহতের ঘটনা কমলেও সরকার নাগরিকদের বিশেষ করে ধর্মীয়ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সশস্ত্র সংঘাতে গত বছরের ১৫ আগস্ট থেকে চলতি বছরের জুন মাসের মধ্যে ৭০০ বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে জঙ্গিগোষ্ঠী আইএসের আত্মঘাতী হামলায়।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জাতিসংঘের এই প্রতিবেদনের সমালোচনা করে বলেছেন, এগুলো অপপ্রচার। নথির তথ্য সঠিক নয়।


অন্যান্য সংবাদ