শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তাইফুনের আঘাতে জাহাজ ভেঙে দুই টুকরো, নিখোঁজ ২৭

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : July 3, 2022
তাইফুনের আঘাতে জাহাজ ভেঙে দুই টুকরো, নিখোঁজ ২৭

দক্ষিণ চীন সাগরে শক্তিশালী তাইফুনের কবলে পড়ে হংকংয়ের একটি জাহাজ দুই টুকরো হয়ে গেছে। এতে জাহাজের ২৭ জন ক্রু নিখোঁজ রয়েছে। চলতি বছর এই প্রথম তাইফুনের কবলে পড়েছে চীন।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের এক বার্তায় জানানো হয়, তাইফুন ‘চাবা’ ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। এতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে তাইফুনের আঘাতে যোগাযোগব্যবস্থা বন্ধ করে দিয়েছে হাইনান। প্রদেশটির কর্তৃপক্ষ একে শক্তিশালীর দিক দিয়ে লেভের-২ হিসেবে আখ্যায়িত করেছে। শুধু তাই নয় বন্ধ করা হয়েছে রেল চলাচল এবং বাতিল করা হয়েছে ৪০০ ফ্লাইট।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর ফলে আগস্টে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ায় এমন বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে চীনা কর্তৃপক্ষ বলছে। এদিকে তাইফুনের আঘাতে হংকংয়ের একটি ইঞ্জিনিয়ারিং ভ্যাসেলের ৩০ জন কর্মী নিখোঁজ রয়েছে। শনিবার সরকারিভাবে এ তথ্য জানানো হয়।

হংকং থেকে ৩০০ কিলোমিটার দূরে তাদের সন্ধান পাওয়া গেছে। তবে তিনজনেক উদ্ধার করা হয়েছে। বাকীদের উদ্ধার কাজ চলমান রয়েছে। সূত্র: আল জাজিরা


অন্যান্য সংবাদ