শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ: ফেল ৮৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক / ৮৩ জন দেখেছেন
আপডেট : November 2, 2021

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন সাত হাজার ১২ জন শিক্ষার্থী। এ নিয়ে পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। আর ফেলের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন ভার্চ্যুয়াল ক্লাসরুমে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রমুখ।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪১ হাজার ৫২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৭ হাজার ১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফল মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও জানা যাবে। মোবাইলে ফোনের যে কোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Kha স্পেস (ভর্তি পরীক্ষার রোল নম্বর) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট admission.eis.du.ac.bd থেকে ফলাফল জানা যাবে।


অন্যান্য সংবাদ