শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঢাবির ভর্তি পরীক্ষা ১ অক্টোবর : প্রতি আসনে লড়বেন ৪৫ জন

নিজস্ব প্রতিবেদক / ৮৭ জন দেখেছেন
আপডেট : September 29, 2021

আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এবার ঢাবিতে ভর্তির জন্য প্রতি আসনে পরীক্ষা দেবেন ৪৫ জন।

প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকার বাইরে সাত বিভাগে সাতটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসাধু পন্থা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

উপাচার্য জানান, ১ অক্টোবর বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এছাড়া ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) এবং ৯ অক্টোবর চারুকলা অনুষদের পরীক্ষা (চ ইউনিট) অনুষ্ঠিত হবে।


অন্যান্য সংবাদ