মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ঢাকায় বিধিনিষেধ অমান্য করায় আটক ২৪৯, মামলা ৭৩

কেএমআর / ৮১ জন দেখেছেন
আপডেট : July 1, 2021

রাজধানীসহ সারাদেশে চলমান লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে ঘর থেকে বের হওয়ায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২৪৯ জনকে আটক এবং ৭৩  জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

লকডাউন বাস্তবায়নে পুলিশ একযোগে রাজধানীতে বিভিন্ন এলাকায় টহল, চেকপোস্ট ও মোবাইল কোর্ট পরিচালনা করে এসব ব্যবস্থা নিয়েছে।

পুলিশ জানায়, লালবাগে ৩৮ জন, ওয়ারীতে তিনজন এবং উত্তরা থেকে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তেজগাঁওয়ে ১৬৭ জন, মিরপুরে ৭৫ জন এবং গুলশানে ৭ জনকে আটক করেছে পুলিশ। এসময় আটজনকে সাজা দেয়া হয়েছে মোবাইল কোর্টে। মোট জরিমানা করা হয় ৬ হাজার ২০৭ টাকা।

অপরদিকে ২২২টি গাড়িকে মামলা এবং দুই লাখ ৯৭ হাজার একশ টাকা জরিমানা করা হয়। এসময় রেকার করা হয় ৪৬টি গাড়িকে।

এদিকে অলিগলিতেও টহল জোরদার করছে পুলিশ। তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বাস্থ্যবিধির ঢিলেঢালা অবস্থা দেখা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ কাজ করছে। আমরা নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছি। অকারণে কেউ বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা সংক্রমণ মোকাবিলায় বৃহস্পতিবার থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। পুলিশের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তৎপর রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব।

জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলেই চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। হচ্ছে জেল-জরিমানাও।

আজ সকাল থেকেই রাজধানীর মোড়ে মোড়ে জনসমাগম ঠেকাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধকালীন মানুষকে ঘরে রাখতে বাধ্য করতে নতুন করে আরও ১০৬ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার।

 


অন্যান্য সংবাদ