মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ডলারের বিপরীতে ইউরো দুর্বল

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

যুক্তরাষ্ট্রের ডলার গতকাল মঙ্গলবারও সবল ছিল। সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ইউরো দুর্বল ছিল। এক ইউরো বিক্রি হয়েছে ১ দশমিক শূন্য ৬ ডলারের নিচে।

ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্দে আভাস দিয়েছেন, তাদের নীতিতে কোনও পরিবর্তন আসবে না। খবর সিএনবিসি।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের সমকক্ষ কেন্দ্রীয় ব্যাংকগুলোর পথে হাঁটতে পারে ইসিবি। আগামী জুলাইয়ে সুদের হার বাড়াতে পারে তারা। যদিও এ নিয়ে দ্বিধাবিভক্ত অর্থনীতিবিদরা।

নিউইয়র্কভিত্তিক টিডি সিকিউরিটিজের জ্যেষ্ঠ এফএক্স কৌশলবিদ মাজেন ইসা বলেন, ইসিবি কঠিন পরিস্থিতিতে আছে। কারণ, সমকক্ষদের তুলনায় এটি আরও ধীরগতি দেখতে পাবে বলে আশা করা হচ্ছে।

চলমান ইউক্রেন যুদ্ধ এবং ইউরো অঞ্চলে অর্থনৈতিক নিম্নগতি উল্লেখ করে তিনি বলেন, ইসিবি সুদের হার কত বাড়াতে পারে, সেটাই এখন দেখার বিষয়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের (ফেড) তুলনায়।

২০ বছরের মধ্যে এবার ডলারের দাম সর্বোচ্চ। চলতি মাসে মার্কিন মুদ্রাটির সূচক দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৭৯।

সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেন, চলতি বছরের শেষদিকে সুদের হার থাকবে ৩ শতাংশ এবং ৩ দশমিক ৫ শতাংশের মধ্যে।


অন্যান্য সংবাদ