মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ডলারের বিপরীতে আরও কমল টাকার মান

রিপোর্টারের নাম : / ৭২ জন দেখেছেন
আপডেট : May 29, 2022

ফের যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে টাকার মান কমালো বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের বিনিময় মূল্য ১ টাকা ১০ পয়সা বাড়ানো হয়েছে। ফলে এক মার্কিন মুদ্রা পেতে এখন ৮৯ টাকা গুণতে হবে।

আজ রোববার (২৯ মে) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ নিয়ে চলতি মাসে চারবার ডলারের বিপরীতে টাকার মান কমল। আগামীকাল সোমবার থেকে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকার এ হার কার্যকর হবে।

গতকাল শনিবার পর্যন্ত প্রতি ডলার বিনিময় হয় ৮৭ টাকা ৯০ পয়সায়। এর আগে গত ১৬ মে ডলারের বিপরীতে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। গত ৯ মে ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়ানো হয়। এতে প্রতি ডলারের বিনিময় হার দাঁড়ায় ৮৭ টাকা ২৫ পয়সা।

সম্প্রতি এক বৈঠকে একই দরে ডলার কেনাবেচা করতে সম্মত হয় দেশের ব্যাংকগুলো। বাজারে অস্থিরতা কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে এ সিদ্ধান্তে উপনীত হয় তারা।

সবশেষ আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে ৮৭ টাকা ৯০ পয়সা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে এ রেট মানছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। যে যার মতো করে ডলারে দাম নিচ্ছে।
এতে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। মূলত তা কাটাতেই দেশের সব এক্সচেঞ্জ হাউজে এক রেটে ডলার বিক্রি হবে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা অংশ নেন।

দেশের বর্তমান মুদ্রাবাজারে ডলারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। ফলে বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে রপ্তানি আয় ও রেমিট্যান্সে মুদ্রা বিনিময় হারের সুবিধা দিতে ডলারের দাম বাড়ানো হয়েছে।

করোনা ধাক্কা কাটিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় আমদানি বেড়েছে। পাশাপাশি নিত্যপণ্যের দামও বেড়েছে। সব মিলিয়ে আমদানি ব্যয় বেড়েছে। তাই এখন বাজারে ডলারের চাহিদা বেশি। সেই সঙ্গে আমদানির তুলনায় রপ্তানি না বাড়ায় এবং রেমিট্যান্স কমায় এর জোগান কমেছে। ফলে মার্কিন মুদ্রার দাম বাড়ছে।


অন্যান্য সংবাদ