শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ট্রলারডুবির ঘটনায় মামলা, চালকসহ গ্রেফতার ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ১৪৫ জন দেখেছেন
আপডেট : August 28, 2021

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। শুক্রবার (২৭ আগস্ট) রাতে ১৮ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনাকবলিত নৌযানটি উদ্ধারের পর জানা যাবে, আর কেউ আটকা পড়ে আছে কি-না।

এ ঘটনায় সাত জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও দুই জনকে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় মামলাটি করেন। ​ট্রলারডুবির ঘটনায় তার পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।

গ্রেফতাররা হলেন—ট্রলারচালক সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলা বাড়ি গ্রামের আলী আফজালের ছেলে জমির মিয়া (৩৩), একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো. রাসেল (২২), মো. কাশেম মিয়ার ছেলে খোকন মিয়া (২২), আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কালারটেক গ্রামের হাজী তালেব হোসেনের ছেলে মিস্টু মিয়া (৬৭)।

মামলার বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। দুর্ঘটনাকবলিত নৌযানটি উদ্ধারেও চেষ্টা চালানো হচ্ছে।

 


অন্যান্য সংবাদ