শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টিকা নিয়ে দেওয়া যাবে পিএসসির পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক / ৭৭ জন দেখেছেন
আপডেট : July 28, 2021

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও জরুরি নিয়োগ কার্যক্রম চালু রাখছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

তবে পিএসসির কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রত্যেক পরীক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা নিতে হবে।

বুধবার (২৮ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (যুগ্ম-সচিব) নূর আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ণ রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিজ্ঞাপিত কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকাগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হলো।

পরীক্ষার্থীদেরকে নিজ উদ্যোগে টিকাগ্রহণ নিশ্চিত করে এ সংক্রান্ত প্রমাণপত্র বা সনদপত্র সংগ্রহে রাখার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্যসুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে পিএসসি।


অন্যান্য সংবাদ