সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

জ্বলে উঠেছে ফিলিপাইনের বুলুসান আগ্নেয়গিরি

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : June 6, 2022

জ্বলে উঠেছে ফিলিপাইনের বুলুসান আগ্নেয়গিরি। ছাই ও ধোঁয়ায় ঢেকে গেছে দুটি শহরের ১০টি এলাকা। ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উঠতে দেখা গেছে। রোববার দেশটির পূর্বাঞ্চলের সোরসোগন প্রদেশে এই অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে এঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নুৎপাত আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। আগ্নেয়গিরির চারপাশে থেকে ৪ কিলোমিটার পর্যন্ত এলাকাকে বিপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি- ফিভলকস জানিয়েছে, বুলুসান আগ্নেয়গিরির এই বিস্ফোরণটি প্রায় ১৭ মিনিট স্থায়ী হয়। এতে ধুসর রঙের আগুনের কুণ্ডলি কমপক্ষে এক কিলোমিটার উপরে উঠে যায়। ফিভলকসের প্রধান রেনাটো সলিডাম জানিয়েছেন, গর্তের নীচে ফুটন্ত পানির কারণে বুলুসান আগ্নেয়গিরিতে এই বিস্ফোরণ ঘটেছে।


অন্যান্য সংবাদ