মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

জেমস ওয়েব টেলিস্কোপে তোলা প্রথম রঙিন ছবি প্রকাশ

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 12, 2022

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে তোলা প্রথম পূর্ণ- রঙিন ছবি প্রকাশ করা হয়েছে। ছবিটিকে এখন পর্যন্ত মহাবিশ্বের সবচেয়ে গভীরতম, বিস্তারিত ইনফ্রারেড দৃশ্য বলা হয়। এতে গ্যালাক্সির আলো রয়েছে যা আমাদের কাছে পৌঁছাতে বহু বিলিয়ন বছর লেগেছে। এই ছবির মধ্যে টেলিস্কোপটির প্রাথমিক আয়নার ‘সেলফি’ও রয়েছে।

স্থানীয় সময় সোমবার (১১ জুলাই) হোয়াইট হাউসে ব্রিফিংকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম ছবিটি উন্মুক্ত করেছেন। এসময় তিনি বলেন, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবিগুলো বিশ্বকে মনে করিয়ে দেবে আমেরিকা বড় কিছু করতে পারে।

জেমস ওয়েব দিয়ে তোলা আরো একটি ছবি আজ (মঙ্গলবার) প্রকাশ হওয়ার কথা রয়েছে। প্রথম ছবিটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

১০ বিলিয়ন ডলার খরচে তৈরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ গত বছরের ২৫শে ডিসেম্বর চালু হয়েছিল। বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি জেমস ওয়েব৷

নাসা জানিয়েছে, এটি আকাশের সমস্ত ধরণের বিষয়বস্তু পর্যবেক্ষণ করবে, তবে এর দুটি লক্ষ্য রয়েছে। একটি হল ১৩.৫ বিলিয়ন বছরেরও বেশি আগে মহাবিশ্বে জ্বলতে থাকা প্রথম নক্ষত্রের ছবি তোলা; অন্যটি হ’ল দূরের গ্রহগুলি অনুসন্ধান করা যে তারা বাসযোগ্য হতে পারে কিনা।

নাসার বিজ্ঞানীরা এই টেলিস্কোপটি নিয়ে বেশ আশাবাদী। টেলিস্কোপ তৈরির সাথে যুক্ত বিজ্ঞানী ড. অ্যাম্বার স্ট্রঘন বিবিসি নিউজকে বলেন, “আমাদের প্রথম ছবিটি ছিল অসাধারণ। কিন্তু বিশদ বিজ্ঞানের ইঙ্গিত যা আমরা তাদের সাথে করতে পারব সেটাই আমাকে খুব উত্তেজিত করে।”

প্রোগ্রামার এরিক স্মিথ বলেন, “ওয়েবের ডিজাইন, ওয়েব যেভাবে দেখায়, আমি মনে করি, জনসাধারণ এই মিশনে সত্যিই মুগ্ধ হবে। এটি ভবিষ্যতের একটি মহাকাশযানের মতো দেখাবে।”


অন্যান্য সংবাদ