মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

জিম্বাবুয়ের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক / ১০০ জন দেখেছেন
আপডেট : July 15, 2021

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর ১৭ ঘণ্টা আগে  ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলটির নেতৃত্বে যথারীতি থাকছেন ব্রেন্ডন টেলর।

বৃহস্পতিবার ১৬ সদস্যের ঘোষিত দলটিতে নতুন মুখ রয়েছে যথারীতি। জায়গা হয়েছে- তাদিওয়ানাশে মারুমানি, ডিয়োন মায়ার্স ও মিল্টন শুম্বার।

করোনা সংক্রান্ত জটিলতায় টেস্টে খেলতে না পারা শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের অবশ্য জায়গা হয়নি। তাদের বাদ দিয়েই ঘোষিত হয়েছে দল। অথচ এই সপ্তাহে করোনা পরীক্ষায় দুজনেই নেগেটিভ হয়েছিলেন। তাদের জন্য সুখবর যে সুস্থ হয়ে ফিরেছেন সিকান্দার রাজা, ফিরেছেন রায়ান বার্লও। সর্বশেষ ২০১৬ সালে ওয়ানডে খেলা লুক জঙ্গউইকেও রাখা হয়েছে এই দলে।

জিম্বাবুয়ের ওয়ানডে দল:

রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গউই, তিনাশে কামুনহুকামউই, ওয়েসলি মেদভেরে, তিমিসেন মারুমা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়োন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর ও ডোনাল্ড তিরিপানো।

আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে যথাক্রমে ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টেস্টের মতো সীমিত ওভারের সব ম্যাচও হবে হারারেতে।


অন্যান্য সংবাদ