মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

জিম্বাবুয়ের কাছে হারে চাপে বাংলাদেশ, ফাইনালের আশা সমীকরণনির্ভর

স্পোর্টস ডেস্ক / ৩৯ জন দেখেছেন
আপডেট : October 20, 2026
জিম্বাবুয়ের কাছে হারে চাপে বাংলাদেশ, ফাইনালের আশা সমীকরণনির্ভর

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শুধু জিতলেই হবে না টাইগারদের তাকিয়ে থাকতে হচ্ছে নানান সমীকরণের দিকে। আফগানদের বিপক্ষে ম্যাচ কঠিন হলেও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দলের ফেরার সম্ভাবনা স্বস্তি দিচ্ছে ফিল সিমন্সকে।

আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি স্রেফ একটি পরাজয় নয়, বরং ত্রিদেশীয় সিরিজের ফাইনালের সমীকরণকে করে তুলেছে বেশ জটিল। বড় ব্যবধানে হারের ক্ষত ভুলে দল এখন সামনের দিকে তাকাতে চায়। টুর্নামেন্টে নিজেদের অবস্থান ধরে রাখা এবং ফাইনালের টিকিট নিশ্চিত করার ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান।

ম্যাচটি শুধু জিতলেই হবে না আছে কঠিন সমীকরণ। কঠিন এই সময়ে দলের ভেতরের পরিবেশ ও আত্মবিশ্বাস নিয়ে কোচ ফিল সিমন্স শোনালেন আশার বাণী। তার মতে, দল একেবারে খারাপ খেলছে না, কিছু ছোটোখাটো ভুলই সব মিলিয়ে হারের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

ফিল সিমন্স বলেন, ‘মনোবল এখনো চাঙা আছে। আজ সকালে আমাদের খুব ভালো একটা মিটিং হয়েছে এবং আমরা নিজেদের ভালো–মন্দ দিকগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছি; এখন আমরা জানি, আমাদের কী করতে হবে। ব্যাপারটা এমন নয় যে আমরা খারাপ খেলছি, বরং আমরা খুবই ভালো খেলছি। তাই এগুলো ছোটখাটো কিছু বিষয় ছিল, কিন্তু এসব মিলিয়েই দিন শেষে ম্যাচ হারতে হয়।’

তবে ম্যাচ ভেন্যু আবুধাবির ভালো উইকেটে পাওয়া যাবে প্রথম ম্যাচে অসুস্থতার কারণে খেলতে না পারা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। মিরাজকে পাওয়ায় দলে আসবে ভারসাম্য। অনেক বেশি কঠিন করে না ভেবে আফগানিস্তানের সঙ্গে জিতে ফাইনালে চোখ রাখছেন ফিল সিমন্স।

কোচের এই আত্মবিশ্বাসী সুর দলের খেলোয়াড়দের কতটা উজ্জীবিত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ দল নিজেদের সেরা ছন্দে ফিরবে এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের।


অন্যান্য সংবাদ