শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই

নিজস্ব প্রতিবেদক / ৬৩ জন দেখেছেন
আপডেট : October 2, 2021

জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসু’র সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই। আজ সকাল ৯ টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামে জন্ম নেয়া জিয়াউদ্দিন আহমেদ বাবলুর বয়স হয়েছিল ৬৬ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। গত মাসের শুরুর দিকে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন। গত ৬ সেপ্টেম্বর তাকে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী বাসস’কে এ তথ্য নিশ্চিত করে বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নামাজে জানাজা আজ বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হবে। এর আগে দুপুর ১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে রাখা হবে তাঁর মরদেহ।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ৮০’র দশকে জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রথমে উপদেষ্টা ও পরে শিক্ষা উপমন্ত্রী হন। এর পর অর্থ প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদে তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


অন্যান্য সংবাদ