মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

জনগন ভোটের সুযোগ পেলে আ.লীগের করুণ পরাজয় হতো -তাপস

সাবিনা ইয়াছমিন পুতুল, নবীনগর উপজেলা প্রতিনিধি / ৫৭ জন দেখেছেন
আপডেট : August 25, 2022

বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনে জনগন ভোট দেওয়ার সুযোগ পেলে আওয়ামীলীগের করুণ পরাজয় হতো। তিনি ২৪ আগষ্ট বুধবার  নবীনগর বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় একথা বলেন।

বিএনপির  প্রয়াত সাবেক এমপি  কাজী আনোয়ারের পুত্র নাজমুল হোসেন তাপস আরও বলেন,২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে না হলে এবং জনগন তাদের পবিত্র ভোট দেওয়ার সুযোগ পেলে আওয়ামীলীগের করুণ পরিণতি হতো।তিনি বলেন, তেল,পরিবহন ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম মাতব্বর হত্যার প্রতিবাদে এবং বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় বিএনপি,যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নবীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে কাজী নাজমুল হোসেন তাপস এ কথা বলেন।

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম সুরুজ খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার ২১ টি ইউনিয়ন থেকে আসা বিএনপি,যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের  নেতারাসহ বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মাইনুউদ্দিন আহমেদ,উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সাহাবউদ্দিন, বিএনপি নেতা মো. ফারুক আহমেদ, ,যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল বারী, সাধারণ সম্পাদক আলী আজম,বায়েজিত বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, পৌর ছাত্রদল,নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।


অন্যান্য সংবাদ