রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

চীনে করোনার নতুন সংক্রমণে কোটি কোটি লোক লকডাউনে

রিপোর্টারের নাম : / ১৩ জন দেখেছেন
আপডেট : July 6, 2022

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার চীনের কোটি কোটি লোক লকডাউনের আওতায় রয়েছে। দেশটির বৃহৎ পর্যটন নগরী জিয়ানে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছ, বুধবার নতুন করে তিনশ লোক সংক্রমিত হয়েছে। জিয়ান ও সাংহাই শহরে গুচ্ছ সংক্রমণ দেখা দিয়েছে।

এ কারণে আশংকা করা হচ্ছে যে- দেশটিতে বছরের প্রথম দিকে যে ধরনের লকডাউন ছিল, আবারো সে ধরনের কঠোর অবস্থায় ফিরে যেতে পারে।

এদিকে সাংহাইয়ের অর্ধেক এলাকা জুড়ে কর্মকর্তারা করোনা ভাইরাস সনাক্তে গণ-স্বাস্থ্যপরীক্ষা শুরু করেছেন। কারণ সপ্তাহান্তে শহরটিতে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে।

ঐতিহাসিক জিয়ান শহরে গত বছর মাসব্যাপী লকডাউন ছিল। শহরটিতে নতুন করে ২৯ জন সংক্রমিত হওয়ায় অস্থায়ী কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার মধ্যরাত থেকে পাব, ইন্টারনেট ক্যাফে ও কারাওকে বারসহ গণবিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।
নগর সরকার এক নোটিশে এ ঘোষণা দেয়।

এদিকে করোনার নতুন সংক্রমণ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কোভিড জিরো নীতিকে আবারো চ্যালেঞ্জের মুখে ফেলল।

গত সপ্তাহ থেকে আনহুই প্রদেশে সহ¯্রাধিক লোকের সংক্রমণের খবর পাওয়া গেছে।


অন্যান্য সংবাদ