রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

চীনের ক্ষেপণাস্ত্র আঘাত হানলো জাপানে

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

তাইওয়ান প্রণালীতে চীনের সশস্ত্র বাহিনীর মহড়ার সময় ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। যার প্রতিবাদ জানিয়েছে টোকিও।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি অভিযোগ করেছেন, অন্তত ৫টি ক্ষেপণাস্ত্র জাপানে আঘাত হেনেছে। তিনি বলেন, প্রথমবারের মতো চীনের মিসাইল আমাদের অর্থনৈতিক অঞ্চলে আঘাত হেনেছে। কূটনৈতিকভাবে আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি।

তিনি বলেন, চীনের পাঁচটি মিসাইলই আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে, যা জাপান উপকূলের ২০০ নটিক্যাল মাইলের (৩৭০ কিলোমিটার) মধ্যে। মিসাইলগুলো ওকিনাওয়া অঞ্চলের হাতেরুমা দ্বীপের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সমুদ্রে পড়েছে।

জাপানের জাতীয় ও জনগণের নিরাপত্তার জন্য এটি বড় উদ্বেগের বিষয় বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।

তবে, এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। হুঁশিয়ারি সত্তে¡ও গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। এসময় তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করে চীন। তাইওয়ানের পর দক্ষিণ কোরিয়া সফর করছেন ন্যান্সি পেলোসি।


অন্যান্য সংবাদ