শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চট্রগ্রামের সিআরবি হাসপাতাল: অভিযোগ খতিয়ে দেখা হবে-রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৮৫ জন দেখেছেন
আপডেট : July 15, 2021

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, চট্টগ্রামের সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) এলাকায় হাসপাতাল নির্মাণ প্রকল্পের বিষয়ে পরিবেশবাদীদের অভিযোগ খতিয়ে দেখা হবে।

 

বৃহস্পতিবার (১৫ জুলাই) তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

 

রেলমন্ত্রী বলেন, অনেকেই চট্টগ্রামের সিআরবি এলাকায় ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং ১০০ আসন বিশিষ্ট মেডিক্যাল কলেজ নির্মাণে পরিবেশের বিপর্যয় হবে বলে অভিযোগ করেছেন। আমরা তাদের অভিযোগ খতিয়ে দেখবো।

 

একই বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার বাংলানিউজকে বলেন, হাসপাতালটি নির্মাণের জন্য সিআরবি রেলওয়ের নিজস্ব হাসপাতালের পার্শ্বে গোয়ালপাড়া এলাকাকে নির্ধারণ করা হয়েছে। সেখানে শতবর্ষী কোনো গাছ বিদ্যমান নেই। ওই স্থানে বিদ্যমান গাছ এবং ভূমিরূপের অবয়ব ঠিক রেখেই হাসপাতালটি নির্মাণ করা হবে।

 

তিনি বলেন, গোয়ালপাড়াতে হাসপাতাল নির্মাণ করা হলে সিআরবি এলাকার নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ ও শিরীষতলায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানসহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনোরূপ বিঘ্নতা ঘটবে না।


অন্যান্য সংবাদ