মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ঘরে বসেই ডিম বিরিয়ানি তৈরির রেসিপি

ডেস্ক রিপোর্ট / ৮১ জন দেখেছেন
আপডেট : October 20, 2021

ঘরে মাংশ নেই। কিন্তু বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে । কোনো সমস্যা নয়, মাংশ ছাড়া বিরিয়ানি খাওয়া যাবেনা এমন তো কোনো কথা নেই।মাংস ছাড়াও তো বিরিয়ানি হয়, তাই না? তাহলে ঝটপট রেঁধে ফেলুন ডিম বিরিয়ানি। মাংস না দিলেও স্বাদে তেমন কোনো হেরফের হবে না। অন্যান্য বিরিয়ানির সঙ্গে পার্থক্য হলো, এটি তৈরিতে সময় লাগবে কম।

তৈরি করতে যা লাগবে : দুই কাপ বাসমতি চাল (ধুয়ে পানি ঝরিয়ে আশি ভাগের মতো সেদ্ধ করে রাখা) ৬টি ডিম, (সেদ্ধ করে এবং অর্ধেক করে কাটা) ১টি মাঝারি পেঁয়াজ কুচি করে কাটা

৪ টেবিল চামচ তেল : দেড় চা চামচ জিরা, ২ টেবিল চামচ আদা-রসুন বাটা, দেড় টেবিল চামচ কাজু বাদাম, দুই টেবিল চামচ দই, ৩ টেবিল চামচ ধনেপাতা কুচি, ১টা মাঝারি পেঁয়াজ বেরেস্তা কর, লবণ স্বাদমতো

জিরা গুঁড়া দেড় টেবিল চামচ

৪টা কাঁচা মরিচ মাঝখান থেকে চিরে রাখা

এক চা চামচ হলুদ গুঁড়া

দেড় টেবিল চামচ ধনে গুঁড়া

৩ চা চামচ গরম মশলা গুঁড়া

দেড় চা চামচ মরিচ গুঁড়া

আধা টেবিল চামচ পুদিনা পাতা

জাফরান অল্প, এক টবিল চামচ উষ্ণ দুধে ভেজানো

২ চা চামচ লেবুর রস।

যেভাবে তৈরি করবেন

কড়াইতে তেল গরম করে নিন। এরপর তাতে দিয়ে দিন আধা চা চামচ মরিচ গুঁড়া, সিকি চা চামচ হলুদ গুঁড়া এবং লবণ। ডিমগুলোকে সোনালি করে ভেজে তুলে নিন। এরপর একটি বড় কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করে নিন। এতে জিরা দিয়ে দিন। ফুটে উঠলে কাঁচা মরিচ দিয়ে একটু ভেজে নিন। এরপর পেঁয়াজ, আদা-রসুন বাটা এবং কাজু বাদাম দিন। ঢেকে রান্না করুন পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত। এরপর তাতে দিন ধনে এবং মরিচ গুঁড়া। এরপর দেবেন হলুদ গুঁড়া, গরম মশলা, জিরা গুঁড়া এবং টক দই। রান্না করতে থাকুন যতক্ষণ না তেল ওপরে উঠে আসে। তেল উপরে উঠে এলে তাতে ডিমগুলো দিয়ে দিন।

এরপর সেদ্ধ বাসমতী চালের ভাত ওপরে দিয়ে দিন। ডিমের ওপরে সমান করে সাজিয়ে দিন ভাত। এরপর দিন বেরেস্তা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা। সামান্য পানি ছিটিয়ে দিন যাতে বেশি শুকনো হয়ে না যায়। ঢাকনা দিয়ে কম আঁচে দমে রাখুন ১৫ মিনিট। এরপর ঢাকনা তুলে লেবুর রস দিয়ে দিন। এবার ডিম বিরিয়ানি পরিবেশনের জন্য তৈরি।


অন্যান্য সংবাদ