মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

গ্রিসের সঙ্গে হাত মেলালো সৌদি আরব

রিপোর্টারের নাম : / ১৩ জন দেখেছেন
আপডেট : July 30, 2022

বিভিন্ন ইস্যুতে গ্রিসের সঙ্গে তুরস্কের সম্পর্কে এক ধরনের উত্তেজনা রয়েছে। তবে তুরস্কের ‘শত্রু’ গ্রিসের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। পূর্ব ও পশ্চিমকে সংযুক্ত করতে একটি ডাটা কেবল প্রকল্প নির্মাণের জন্য দুই দেশের বেসরকারি খাতের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব ঘোষণা করেছে সৌদি আরব ও গ্রিস। এই প্রকল্পের কারণে বিশ্বব্যাপী ডিজিটাল ডাটা সরবরাহ সহজ হবে।

গ্রিক টেলিকম কোম্পানির সঙ্গে এই অংশীদারত্ব করছে সৌদি টেলিকম কোম্পানি (এসটিসি)। গ্রিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরের সময় গ্রিস জেনারেল এনার্জি কোম্পানি এবং সাইপ্রাস টেলিকম কোম্পানির সঙ্গে এই চুক্তি বিনিময় হয়। খবর সৌদি গেজেটের।

সৌদি আরবের ভিশন ২০৩০-র লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই চুক্তি করা হয়েছে। সৌদি কর্মকর্তাদের আশা এই চুক্তির ফলে একটি আঞ্চলিক ডিজিটাল হাব হয়ে উঠবে দেশটি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগসূত্রও স্থাপন করবে এই ডাটা গেটওয়ে।

এই প্রকল্পের লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া মহাদেশে পৌঁছানোর জন্য ইউরোপের জন্য একটি পূর্ব ডিজিটাল স্টেশন হিসেবে দুই দেশের অবস্থান শক্ত করা। ভৌগোলিক অবস্থানের পাশাপাশি নিজেকে ডিজিটাল মোড়ল করে তোলার সৌদি উচ্চাকাঙ্ক্ষারও অংশ এই চুক্তি।


অন্যান্য সংবাদ