রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

গুচ্ছে ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর শুরু

নিজস্ব প্রতিবেদক / ৬১ জন দেখেছেন
আপডেট : September 21, 2021

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ১৭ অক্টোবর। শেষ হবে ১ নভেম্বর। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।

বিষয়টি নিশ্চিত করেন গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

তিনি বলেন, ভর্তি কমিটির সভায় ‘ক’ ইউনিটের পরীক্ষা ১৭ অক্টোবর, ‘খ’ ইউনিটের ২৪ অক্টোবর এবং ‘গ’ ইউনিটের পরীক্ষা ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৫ আগস্ট গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয়। তবে মোট তিন ইউনিটের প্রায় ৯৪ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করেননি।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে চূড়ান্ত আবেদন জমা পড়েছে দুই লাখ তিন হাজার ৫১৪টি। এর মধ্যে বিজ্ঞানে জমা পড়েছে এক লাখ দুই হাজার ৯৬০টি। আর মানবিকে ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যে ৩৩ হাজার ৪৩৭টি। এ কারণে তৃতীয় ধাপে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়। ১৩ সেপ্টেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ২০ সেপ্টেম্বর। এতে বিজ্ঞান বিভাগে প্রায় এক লাখ ৩২ হাজারের মতো নতুন আবেদন জমা পড়ে।

গুচ্ছভুক্ত ২৭ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আর ২০টিতে আয়োজন করা হবে মানবিক ও বাণিজ্য বিভাগে ভর্তি পরীক্ষা।


অন্যান্য সংবাদ