রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৫৮ জন

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : June 8, 2022

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৮ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৫৪ জন। তবে আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯০১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৮ জন। শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। আগের দিন ৪ হাজার ৩২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫৪ জন। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৬০ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৮১২ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৪ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। গতকালও এই হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩১৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৭৭১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।


অন্যান্য সংবাদ