শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক / ৬৯ জন দেখেছেন
আপডেট : October 12, 2021

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত তিনি।
বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে বিকাল ৪টা ৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বেগম জিয়া।

শায়রুল কবির খান জানিয়েছিলেন, ম্যাডামকে হাসপাতালে নেওয়ার আগে তাঁর সংগে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ফিরোজায় কিছু সময় থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

বিএনপি চেয়ারপারসনের একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়া’র শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তিনি গত কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত। এই জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িতে তাঁর সংগে ছিলেন গৃহকর্মী ফাতেমা ও পরিবারের কয়েকজন সদস্য।

 


অন্যান্য সংবাদ