মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

খাদ্য সংকটে সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দেওয়ায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। এসব ক্ষুধার্ত ব্যক্তিদের মধ্যে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারক্লোসিস অ্যান্ড ম্যালেরিয়া নামের বিশ্বের অন্যতম একটি দাতব্য সংস্থার প্রধান পিটার স্যান্ডস।

সংস্থাটির প্রধান বলেন, খাদ্য সংকটের কারণে বিশ্বে পরবর্তী সময়ে স্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। খাদ্য ঘাটতির ফলে অনাহারে মৃত্যুর পাশাপাশি পুষ্টিহীনতার কারণে সংক্রামক রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করে ফেলে। মূলত ইউক্রেন বিশ্বের চতুর্থ বৃহত্তম গম ও শস্য রপ্তানিকারক দেশ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে দেশটি থেকে শস্য রূপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য ঘাটতির আশঙ্কা বেড়ে যায় নিম্নআয়ের দেশগুলোতে।

এছাড়া ইন্দোনেশিয়ার যোগকারতা শহরে গত বুধবার আয়োজিত জি-২০ জোটের স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দেন স্যান্ডস। এসময় তিনি বলেন, পরবর্তীতে বিশ্ববাসী স্বাস্থ্য সংকটে পড়তে যাচ্ছে। কিন্তু এটা নতুন কোনো ভাইরাস নয়। বরং পুষ্টিহীনতার ফলে এই ঝুকিঁতে পড়বে অসংখ্য মানুষ। স্যান্ডস আরও বলেন, বিশ্বে সংক্রামক রোগ, খাদ্যঘাটতি ও জ্বালানি সংকটের সম্মিলিত প্রভাবের কারণে অতিরিক্ত লাখ লাখ মানুষের প্রাণহানী হতে পারে।

গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারক্লোসিস অ্যান্ড ম্যালেরিয়া নামের এই প্রতিষ্ঠানটি ৪০০ কোটি মার্কিন ডলারের তহবিল ব্যবস্থাপনা করছে। এর দায়িত্বে থাকা যুক্তরাজ্যের সাবেক ব্যাংকার স্যান্ডস জানান, বিশ্বের সরকারগুলোকে খাদ্য সংকটের প্রভাব হ্রাস করতে ব্যবস্থা নিতে হবে। এজন্য প্রয়োজনে দরিদ্র সম্প্রদায়কে উন্নত স্বাস্থ্যসেবা দিতে হবে।


অন্যান্য সংবাদ