শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কোপা সেমিফাইনাল: আর্জেন্টিনা-কলম্বিয়া মুখোমুখি হবে সকাল ৭টায়

স্পোর্টস ডেস্ক / ১২২ জন দেখেছেন
আপডেট : July 6, 2021

মিডফিল্ডার রোদ্রিগো দি পলের চাওয়া, আর্জেন্টাইনদের মুখে হাসি ফোটানো। কোচ লিওনেল স্কলানির আশা, নতুন সূচনার। আর লিওনেল মেসি জানিয়েছেন, ব্রাজিলে তারা গিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আগের দুই জনের কথায় বুঝতে অসুবিধা হয় না সেই উদ্দেশ্য হলো শিরোপা জয়। সেমিফাইনালের চৌকাঠ পেরিয়ে এবার ফাইনালে যাওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা।

সেই লক্ষ্য পূরণে শেষ চারে কলম্বিয়ার মুখোমুখি আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় বুধবার (৭ জুলাই) সকাল ৭টায় সেমিফাইনালে নামছে আর্জেন্টিনা-কলম্বিয়া। ব্রাসিলিয়ার স্তাদিও মানে গারিঞ্চার ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি ‍সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

কোপা আমেরিকায় দুর্দান্ত সময় কাটছে আর্জেন্টিনার। গ্রুপ পর্বের দাপুটে পারফরম্যান্সের পর কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। সবচেয়ে বড় কথা দলটির প্রাণভোমরা লিওনেল মেসি আছেন চেনা রূপে। কোয়ার্টার ফাইনালেই যেমন নিজে ফ্রি কিক থেকে দেখার মতো এক গোল করার আগে দি পল ও লাউতারো মার্তিনেসকে দিয়ে করিয়েছে আরও দুই গোল।

উড়তে থাকা সেই আর্জেন্টিনার সামনে এবার কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে যারা অন্যতম ফেভারিট উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালের মঞ্চ নিশ্চিত করেছে। কলম্বিয়ার কোপা অভিযান খুব একটা সুবিধার নয়। ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচগুলোতে শুধু হতাশাই সঙ্গী হয়েছে। আর কোনও জয় না পাওয়া দলটি ‘বি’ গ্রুপে তৃতীয় হয়ে নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল। সেই তারাই এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ।

২০১৯ সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনার দৌড় থেমেছিল এই সেমিফাইনালেই। ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয় মেসিদের। দুই বছর আগের হতাশা ঝেরে ফেলতে সেই ব্রাজিলেই আবারও সেমিফাইনালে নামতে যাচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসিরা কলম্বিয়া বাধা পেরোতে পারলেই ফুটবল বিশ্ব পাবে চরম আকাঙ্ক্ষিত এক ফাইনাল- ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ!


অন্যান্য সংবাদ