শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কোপা: সেমিতে মুখোমুখি ব্রাজিল-পেরু-কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক / ৯২ জন দেখেছেন
আপডেট : July 5, 2021

কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মঙ্গলবার ভোরে মাঠে নামছে ব্রাজিল ও পেরু।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে পেরুর জালে ৪ গোল দিয়েছিল ব্রাজিল। তাইতো ব্রাজিল সমর্থকরা আশাবাদী প্রি ফাইনালের ম্যাচেও দুর্দান্ত ব্রাজিলকে দেখা যাবে সবুজের গালিচায়।

তবে ম্যাচটা যখন সেমিফাইনাল তখন পেরু কী সহজেই ছাড় দেবে? মোটেও না। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হবে এমনটা আভাস পাওয়া যাচ্ছে।

অতীত পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে পেরুর পারফরম্যান্স ছন্নছড়া। দুই দলের ৪৬ মুখোমুখিতে ৩৩ ম্যাচ জিতেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পেরু জিতেছে মাত্র ৫ ম্যাচে। ৮ ম্যাচ ড্র হয়েছে।

কোপা আমেরিকার মঞ্চেও ব্রাজিলের জয়জয়কার। ১২ ম্যাচে ব্রাজিল ৮টি জিতেছে। পেরুর জয় ২টি। বাকি দুইটি ড্র হয়েছে।

২০১৯ কোপা আমেরিকার ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিল। পেরুকে ৩-১ গোলে হারিয়ে ব্রাজিল সহজেই জিতে নেয় শিরোপা। পাশাপাশি শেষ মুখোমুখি অর্থ্যাৎ এবারের প্রতিযোগিতার প্রথম ম্যাচে ৪-০ গোলে জয় তো ব্রাজিলকে সেমিফাইনালে ভালো কিছু করার আত্মবিশ্বাসই দিচ্ছে।

মারাকানায় এবার কোপার ফাইনাল অনুষ্ঠিত হবে। দুই দল আগামীকাল মুখোমুখি হবে রিও ডি জেনারিওতে। বিজয়ের পতাকা নেইমাররা উড়াবে নাকি পেরু আউট অব দ্য বক্স পারফর্ম করে মারাকানার টিকিট নিশ্চিত করবে। উত্তরটা জানা যাবে মঙ্গলবার ভোরেই।


অন্যান্য সংবাদ