শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, পড়ে গেছে ৪২ টন তেল

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : July 23, 2022

কুষ্টিয়ার মিরপুরে তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ৪২ টন তেল পড়ে গেছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার হালসা এলাকায় এ ঘটনা ঘটে।

পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, শনিবার খুলনা থেকে তেলবাহী ওয়াগন নিয়ে ট্রেনটি ঈশ্বরদী আসছিল। পোড়াদহ পার হয়ে ‘হালসা’ স্টেশনের লুপ লাইন অতিক্রম করার সময় যান্ত্রিক ক্রটির কারণে ইঞ্জিন ও দুটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

এক রেল কর্মকর্তা বলেন, এ ঘটনায় কনটেইনার থেকে প্রায় ৪২ টন তেল পড়ে গেছে। এখন উদ্ধার অভিযান চলছে। কিছু তেল নষ্ট হওয়ার শঙ্কা করা হচ্ছে। তবে মূল লাইন ক্লিয়ার থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, তেলবাহী ট্রেনটিকে লুপ লাইনে দাঁড়ানোর জন্য আদেশ দেয়া ছিল। কিন্তু চালক সামনে এগিয়ে যান। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


অন্যান্য সংবাদ