মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

কানাডায় মাঙ্কিপক্স শনাক্তের সংখ্যা ৬০০ ছাড়াল

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : July 21, 2022

কানাডায় এ পর্যন্ত ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার দেশটির পাবলিক হেলথ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এএনআই-এর খবরে বলা হয়েছে, দেশটির কুইবেক প্রদেশে ৩২০, অন্টারিওতে ২৩০, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০, আলবার্টায় ১২ ও সাসকাচুয়ানে দুই জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

কানাডার ফেডারেল সরকার বলেছে, মাঙ্কিপক্স শনাক্তে সম্প্রদায়-ভিত্তিক সংস্থাগুলোকে অর্থ সহায়তা দেওয়া হবে। পাবলিক হেলথ এজেন্সি বলছে, প্রদেশ ও অঞ্চলসমূহ আক্রান্তদের বিভিন্ন উপাত্ত পর্যালোচনা করবে। ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি মাঙ্কিপক্সের পেছনে দায়ী ভাইরাস নিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা করছে। পাশাপাশি এর জিনোম সিকোন্সিং করছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাঙ্কিপক্স সংক্রামক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’র দেওয়া সংজ্ঞা অনুযায়ী, মাঙ্কিপক্স হলো এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রামিত হয়েছে চতুষ্পদ জন্তুদের থেকে। এর উপসর্গ স্মল পক্সের সঙ্গে মেলে। তবে মাঙ্কিপক্সের প্রভাব স্মল পক্সের মতো ততটা মারাত্মক নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।


অন্যান্য সংবাদ