মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত বেড়েছে

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জনে। তবে এসময়ে কেউ মারা যাননি। ফলে মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১৩৫ জনে স্থিতিশীল রয়েছে।

একইসময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন। শুক্রবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৮৩৩টি পরীক্ষা করা হয়। বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

গত একদিনে শনাক্ত ১ হাজার ৬৮৫ রোগীর মধ্যে ১ হাজার ৫১১ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রামে ৭১ জন, রাজশাহীতে ৮ জন, রংপুরে ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ১০ জন এবং সিলেটে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) ১ জনের মৃত্যু এবং ১ হাজার ৩১৯ জন রোগী শনাক্ত হন। গতকাল নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩২ শতাংশ। ফলে আজ শনাক্তের হার কমেছে। তবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারও মৃত্যু হয়।


অন্যান্য সংবাদ