শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনার কাছে হেরে গেলেন ঢাবির ইমেরিটাস অধ্যাপক আবদুল মতীন

নিজস্ব প্রতিবেদক / ১০২ জন দেখেছেন
আপডেট : July 16, 2021

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

শুক্রবার (১৬ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. আবদুল মতীন ছিলেন একজন খ্যাতিমান দার্শনিক ও গবেষক। তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের অধিকারী। মৌলিক দার্শনিক চিন্তার অধিকারী এ গুণী শিক্ষক দর্শন বিষয়ক শিক্ষা ও গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীর জন্য নতুন নতুন চিন্তা-ভাবনার খোরাক যোগাতেন। দর্শন বিষয়ক অনেক মৌলিক গবেষণা গ্রন্থসহ তিনি বেশ কিছু কাব্যগ্রন্থও রচনা করেছেন। দর্শন চর্চা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

 


অন্যান্য সংবাদ