মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

করোনায় আক্রান্ত অমর্ত্য সেন

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : July 9, 2022

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাঙালি নোবেলজয়ী অমর্ত্য সেন। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে ফিরেছেন এ নোবেল জয়ী। শান্তিনিকেতনের বাড়িতেই আছেন অমর্ত্য সেন।

জানা যায়, তারপর থেকেই তার শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। ছিল হালকা জ্বর ও খুসখুসে কাশি।
চিকিৎসক তাকে করোনা টেস্টের পরামর্শ দেন। র‌্যাপিড টেস্ট করানো হয় অমর্ত্য সেনের। সেই টেস্টেই করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচী’তেই রয়েছেন অমর্ত্য সেন। সেখানেই তার চিকিৎসা চলছে। তবে এখনও তার আরটি-পিসিআর টেস্ট হয়নি।


অন্যান্য সংবাদ