শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কন্যার মা হলেন নাবিলা

রিপোর্টারের নাম : / ৫১ জন দেখেছেন
আপডেট : July 2, 2021

প্রথমবারের মতো মা হলেন উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নাবিলার ঘনিষ্ঠ উপস্থাপিকা সামিয়া রহমান। তিনি জানান, বর্তমানে মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন।

নাবিলার মা হওয়ার খবরে সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন। সামাজিক মাধ্যমে সহকর্মী ও বন্ধুদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে শোবিজে নাবিলার যাত্রা শুরু। আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমার মধ্য দিয়ে ২০১৬ সালে বড় পর্দায় নাম লেখান তিনি। উপস্থাপনা, মডেলিং ও অভিনয় একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন এই তারকা।

নাবিলার দাদা বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও তার বেড়ে ওঠা সৌদি আরবে। জন্ম সেখানেই। বাবার চাকরি সূত্রে তার কৈশোরের দিনগুলো কেটেছে জেদ্দা শহরে। সেখানেই স্বামী জোবায়দুল হক রিমের সঙ্গে সম্পর্কে জড়ান নাবিলা। পরে ২০১৮ সালে তারা বিয়ে করেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ০১, ২০২১


অন্যান্য সংবাদ