শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এরিকের ঘোষণা জাপার চেয়ারম্যান রওশন এরশাদ- মহাসচিব কাজী মামুন

নিজস্ব প্রতিবেদক / ৮২ জন দেখেছেন
আপডেট : July 14, 2021

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে পার্টির আজীবন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন এরশাদ পুত্র এরিক। আজ বুধবার বারিধারা প্রেসিডেন্ট পার্কে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এই ঘোষনা দেন এরশাদ পুত্র। এ সভার আয়োজন করে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট। নতুন ঘোষিত এ কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে। কো-চেয়ারম্যান করা হয় এরশাদের সাবেক সহধর্মিণী বিদিশা এরশাদ ও এরশাদের আরেক পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদকে। এসময় এরিক এরশাদ তার বক্তব্যে আরো বলেন, আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রাতের আঁধারে আমার চাচা জিএম কাদের রাতের আঁধারে বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।

অসুস্থতাজনিত কারনে রওশন এরশাদ সভায় উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন সাদ এরশাদ। নিজের বক্তৃতায় বাবা ও মায়ের জন্য দোয়া কামনা করেন তিনি। অন্যদিকে বিদিশা এরশাদ তার বক্তব্যে এরশাদকে সারা দেশের মানুষের কাছে বাঁচিয়ে রাখার অভিপ্রায়ে এরিকের ঘোষিত নেতৃত্ব অনুযায়ী সংগঠন পরিচালনা করার ঘোষণা দেন।

অন্যদিকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ তার বক্তব্যে এরশাদকে স্মরণ করেন। সেই সঙ্গে জাতির পিতা ও তার পরিবারকে স্মরণ করে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


অন্যান্য সংবাদ