শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এক হালি হার পূর্ণ মোহামেডানের

রিপোর্টারের নাম : / ৭২ জন দেখেছেন
আপডেট : June 24, 2021
এক হালি হার পূর্ণ মোহামেডানের

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের সুপার লিগ পর্বে এক হালি হার পূর্ণ করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আজ সুপার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৩ উইকেটে হেরেছে মোহামেডান। এই নিয়ে সুপার লিগে চার ম্যাচ খেলে সবগুলোতেই হারলো সাকিব আল হাসানবিহীন মোহামেডান। ব্যাট হাতে গাজীর ওপেনার মাহেদি হাসান ৫৮ বলে ৯২ রান করেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে গাজী গ্রুপ। ব্যাট হাতে নেমে ভালো শুরু করলেও, তা ধরে রাখতে পারেনি মোহামেডান।
৬ ওভারে দলকে ৪০ রানের সূচনা এনে দেন মোহামেডানের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও আব্দুল মজিদ। ১০ রান করে আউট হন মজিদ। ৩২ বলে ৪১ রান করেন ইমন।
তিন নম্বরে নামা ইরফান শুক্কুর করেছেন ২২ বলে ২৮ রান। তবে পরের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও অধিনায়ক শুভাগত হোমের মারমুখী হাফ-সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় মোহামেডান। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে মতিঝিলের দলটি। ৩১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৯ রান করেন শুভাগত।
১৬৬ রানের টার্গেট স্পর্শ করতে নেমে শুরুটা ভালো করে গাজী। ৩৪ বল খেলে দলকে ৪১ রান উপহার দেন গাজীর দুই ওপেনার মাহেদি ও সৌম্য সরকার। ২২ রান করে থামেন সৌম্য।
প্রথম উইকেট পতনের পর যাওয়া আসার মিছিলে শামিল হন গাজীর ব্যাটসম্যানরা। তবে একপ্রান্ত আগলে গাজীর জয়ের আশা ধরে রেখেছিলেন ওপেনার মেহেদি।
দলকে জয়ের কাছাকাছি নিয়ে নাভার্স নাইন্টিতে আউট হন মাহেদি। শেষ ওভারের প্রথম বলে মাহেদি যখন আউট হন, তখন জয় থেকে ৫ রান দূরে গাজী। ৩ বল বাকী রেখে দলের বাকী প্রয়োজন মিটিয়েছেন উইকেটরক্ষক আকবর আলি ও নাহিদ হাসান। আকবর ১১ ও নাহিদ ১ রানে অপরাজিত থাকেন।
৫৮ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ৯২ রান করেন মাহেদি। তাই ম্যাচ সেরাও তিনি।
১৫ খেলা শেষে গাজীর পয়েন্ট ১৭, মোহামেডানের ১৩।


অন্যান্য সংবাদ