শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

একদিনে শনাক্তের রেকর্ড ৮ হাজার ৮২২ , মৃত্যু ১১৫

কেএমআর / ৯৯ জন দেখেছেন
আপডেট : June 30, 2021

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৮২২ জন । যা কিনা দেশে মহামারিকালে একদিনের সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ২৮ জুন আট হাজার ৩৬৪ জন রোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন নয় লাখ ১৩ হাজার ২৫৮ জন।
একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১৫ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় মারা গেলেন ১৪ হাজার ৫০৩ জন। আজ বুধবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
একদিনে মারা যাওয়া ১১৫ জনকে নিয়ে আজ দেশে টানা চতুর্থ দিনের মতো একদিনে মৃত্যু একশর ওপরে। ২৯ জুন মারা যান ১১২ জন। এর আগে গত ২৭ জুন একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল। আর ২৮ জুন মারা যান ১০৪ জন।
একদিনে রোগী শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ।

একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৫৫০ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন মোট আট লাখ ১৬ হাজার ২৫০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার ৩৭ হাজার ৮৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ১০৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ লাখ আট হাজার ৯২৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ২৪ হাজার ৪৭৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৮৪ হাজার ৪৫২টি।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৫ জনের মধ্যে পুরুষ ৭২ জন আর নারী ৪৩ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ১০ হাজার ৩২৫ জন আর নারী মারা গেলেন চার হাজার ১৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৫৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১২ জন আর ২১ থেকে ৩০ বছর বয়সী মারা গেছেন চারজন।


অন্যান্য সংবাদ