শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : May 24, 2022

পাকস্থলীর সমস্যায় গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার সিঙ্গাপুরে নিয়ে গেছেন।

মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যাক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম।

তিনি জানান, মির্জা আব্বাস বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। সেখানে তার চিকিৎসার সব কিছু কনফার্ম করে রাখা হয়েছে।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসসহ দুই ছেলে একই বিমানে সিঙ্গাপুরে গেছেন।

এদিকে আদালতের আদেশসহ সকল কাগজপত্র নেওয়া স্বত্বেও সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দুই ঘণ্টা বসিয়ে রাখা হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।

পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

পাকস্থলীর সমস্যা নিয়ে গত ১৭ মে মির্জা আব্বাসকে শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এসএম আরেফিন ও অধ্যাপক জাহিদুল হকের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।


অন্যান্য সংবাদ