মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে ১৩ জন নিহত

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : July 19, 2022
ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে ১৩ জন নিহত

ইকুয়েডরের কুখ্যাত বেলাভিস্তা কারাগারে নতুন করে সংঘর্ষে ১৩ বন্দী নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

রাজধানী কিইটো থেকে ৮০ কিলোমিটার দূরে সোমবার এই কারাগারে সর্বশেষ এই সংঘর্ষ হয়। এর আগে মে মাসে অপর এক সংঘর্ষে ৪৪ কারাবন্দী নিহত হয়েছিল।

দেশটির কারা কর্তৃপক্ষ এসএনএআই টুইটারে জানান, দুর্ভাগ্যবশত এই সংঘর্ষে ১৩ বন্দী নিহত ও দুইজন আহত হয়েছে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় কারা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মে মাসের দাঙ্গাকালে প্রায় ২২০ জন বন্দী পালিয়ে গিয়েছিল। পরে এদের অধিকাংশকেই পুনরায় আটক করা হয়।

ইকুয়েডরের কারাগারগুলোতে ভয়ংকর দাঙ্গা খুবই সাধারণ ঘটনা। এখানে মাদক চক্রগুলো চোরাচালানির রুট নিয়ন্ত্রণে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।


অন্যান্য সংবাদ