রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ইউক্রেন ছাড়তে প্রস্তুত শস্য বোঝাই ১৬ জাহাজ

রিপোর্টারের নাম : / ১৭ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

শস্য বোঝাই ১৬টি জাহাজ ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়তে প্রস্তুত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় বলেছে, অল্প সময়ের মধ্যেই জাহাজগুলো বন্দর ছাড়বে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার জানিয়েছে, ওডেসা বন্দর থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির জন্য ২৫ মিলিয়ন টন শস্য বোঝাই করা হয়েছে। জাহাজগুলো নিরাপদে ইউক্রেন ত্যাগ করার জন্য একটি পরিকল্পনা করা হয়েছে। ২২শে জুলাই জাতিসংঘের হস্তক্ষেপে মস্কো ও কিয়েভের মধ্যে শস্য রপ্তানির চুক্তি সই হয়।

এদিকে শুক্রবার রপ্তানির জন্য শস্য প্রস্তুতকারী ক্রুদের সঙ্গে দেখা করতে ওডেসা এলাকার চেরোনোমরস্ক বন্দর পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ওই সময় তিনি সাংবাদিকদের বলেন, যুদ্ধ শুরু থেকেই প্রথম জাহাজ বোঝাইয়ের কাজ চলছে।

যদিও এখন পর্যন্ত কোনো জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়তে পারেনি। এই ব্যাপারে আলজাজিরা জানিয়েছেন, জাহাজ না ছাড়ার একটি কারণ হলো ওই সব জাহজকে হয়তো সেসব জলপথ দিয়ে যেতে হতে পারে যেখানে মাইন পুতে রাখা আছে এবং এতে হতাহতের আশঙ্কা রয়েছে।

জাহাজগুলোকে বন্দর ছাড়তে হলে ‘যুদ্ধরত দুই দেশের মধ্যে নির্দিষ্ট পরিমাণ আস্থার দরকার’। শুক্রবার রুশপন্থিদের দখলে থাকা দোনেৎস্কের ওলেনিভকায় বিচারের জন্য ইউক্রেনীয় যুদ্ধবন্দি রাখা বন্দিশালায় আক্রমণে সেই আস্থা আরও নড়বড়ে হয়ে গেছে।


অন্যান্য সংবাদ