সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ইউক্রেনকে ১শ’ কোটি পাউন্ড সহায়তা দেবে ব্রিটেন

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : June 30, 2022
ইউক্রেনকে ১শ' কোটি পাউন্ড সহায়তা দেবে ব্রিটেন

ইউক্রেনকে ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোনসহ রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে এই সহায়তা দেওয়া হবে। মূলত রাশিয়াকে পশ্চিমা নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে এ সিদ্ধান্ত নিয়েছে জোটটি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় ডাউনিং স্ট্রিটের এক বিবৃতি জানিয়েছে, রাশিয়া গত ফেব্রুয়ারিতে হামলার পর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। এই সহায়তা দিলে সেটির মোট পরিমাণ গিয়ে দাঁড়াবে ২৩০ কোটি পাউন্ডে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সহায়তার মধ্যে রয়েছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, নতুন ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং ইউক্রেনীয় সৈন্যদের জন্য হাজার হাজার গুরুত্বপূর্ণ কিট।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ক্রমেই বর্বর হয়ে উঠেছে। যুক্তরাজ্যের অস্ত্র, সরঞ্জাম এবং প্রশিক্ষণ এই আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষাকে জোরদার করছে। পুতিনকে ব্যর্থ করতে আমরা ইউক্রেনের জনগণের পক্ষে সমর্থন অব্যাহত রাখব।


অন্যান্য সংবাদ