মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আয়ুর্বেদিক ওষুধে মাদক মিশিয়ে বিক্রি !

রিপোর্টারের নাম : / ৪৫ জন দেখেছেন
আপডেট : August 24, 2022

রাজধানীর নারিন্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক মিশ্রিত বিপুল পরিমান সালশার বোতল উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে (২৪শে আগস্ট) এই অভিযানে মাদক বিক্রি ও তৈরির কাজে জড়িত ৬জনকে আটক করা হয়। র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক জানান, ফার্মেসি ব্যবসার আড়ালে আয়ুর্বেদিক ওষুধ সালশার সাথে ইয়াবা, গাজাসহ বিভিন্ন মাদক মিশিয়ে বিক্রি করা হতো। যা খেলে কিডনি বিকল হওয়াসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

পুরান ঢাকার নারিন্দা এলাকায় আয়ুর্বেদিক ওষুধের নামে মাদকের কারখানার সন্ধান পায় র‌্যাব। ওই কারখানায় আয়ুর্বেদিক ওষুধ সালশার সাথে মাদক মেশানো হতো। মঙ্গলবার রাতে স্থানীয় একটি বাড়িতে থাকা কারখানাটিতে অভিযান চালিয়ে বিপ্লু পরিমান মাদক মিশ্রিত সালশার বোতল উদ্ধার করা র‌্যাব।

এসময়, মাদক তৈরি ও বিক্রির অপরাধে ৬ জনকে আটক করা হয়। গাজা, ইয়াবার গুড়া ও যৌন উত্তেজক ট্যাবলেটের মিশ্রনে তৈরি হতো এসব মাদক। যা খেলে কিডনি বিকল হতে পারে। মঙ্গলবার রাতেই এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, অভিনব এই মাদকের উদ্ভাবক হেকিম মোগাম্মদ নাঈম। আয়ুর্বেদিক ফার্মেসি ব্যবসার আড়ালে দু’বছর ধরে এসব মাদক বিক্রি করে আসছিলো সে। ঢাকা শহরেই তার ৬ থেকে ৭ টি সালসা বিক্রির দোকান আছে। তবে, হেকিমকে গ্রেপ্তার করা না গেলেও তার ছেলে শান্তকে আটক করা হয়েছে।

র‌্যাবের মাদকবিরোধী অভিযান আরও জোরদার হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।


অন্যান্য সংবাদ