মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আমি উন্নয়নের মাধ্যমে বীরগাঁও ইউনিয়নকে বদলে দিতে চাই- চেয়ারম্যান আনোয়ার হোসেন

রিপোর্টারের নাম : / ৬১ জন দেখেছেন
আপডেট : September 27, 2022

আমি উন্নয়নের মাধ্যমে বীরগাঁও ইউনিয়নকে বদলে দিতে চাই- চেয়ারম্যান আনোয়ারে হোসেন

নিজস্ব প্রতিবেদক
বীরগাঁও ইউনিয়ন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন হাওরবেষ্ঠিত একটা জনপদের নাম বীরগাঁও ইউনিয়ন। স্বাধীনতার পর থেকে দেশের প্রতিটি উপজেলায় তড়িৎভাবে উন্নয়ন কাজ চললেও বীরগাঁও ইউনিয়নে সেভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কিন্তু ২০২১ সালের ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ,তরুণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বদলে গেছে বীরগাঁও এর দৃশ্যপট। এখন সেখানে চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে ও সহযোগিতায় চলছে উন্নয়ন উৎসব। ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তা করা হয়েছে চেয়ারম্যান আনোয়ার হোসেনের নিজস্ব অর্থায়নে। করা হয়েছে ভূমি অফিস। করা হয়েছে ইউনিয়ন পরিষদ ভবনের সংস্কার কাজ। শুধু তাই নয়, বেশ কয়েকটি বড় রাস্তার ইস্টিমিড করা হয়েছে ইতিমধ্যে। আশা করা যাচ্ছে আগামী কয়েকমাসের মধ্যে বীরগাঁও ইউনিয়নের কয়েকটি রাস্তার কাজের অনুমোদন পাওয়া যাবে।
আনোয়ার হোসেন একজন তরুণ রাজনীতিবিদ। পরিচ্ছন্ন মানুষ। তিনি ইউপি চেয়ারম্যান হওয়ার পর থেকে গরীব ও অসহায় মানুষ বিনা পয়সা জন্মসনদ পাচ্ছে।এছাড়া অসহায় মানুষের জন্য তিনি নিয়মিত সাহায্য সহযোগিতা করে আসছেন।

শুধু তাই নয়,পুরোপকারী এই মানুষটা সবসময় মানুষের জন্য কাজ করে চলেছেন।
স্থানীয় এমপি মো: এবাদুল করিম বুলবুল মহোদয়ের স্নেহধন্য এই চেয়ারম্যানকে তার পরিচ্ছন্ন ইমেজের জন্য নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজুর রহমান বাদলও পছন্দ করেন।
তিনি বিপুল ভোটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার পর আনোয়ার হোসেন কে বরণ করতে হাজার হাজার জনতার ঢল নামে তার নিজ ইউনিয়ন বীরগাঁও এর বাইশমৌজায়। হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করেন। উৎসাহী জনতার চোখে মুখে ছিল আনন্দ উল্লাস।
অনেকেই বলেন আমাদের ইউনিয়নবাসী আনোয়ারের মত একজন তরুণ নেতা পেয়ে ধন্য,আমরা সবাই মিলে নৌকার জন্য কাজ করব যেন এই ইউনিয়নে নৌকার সম্মান অক্ষুণ্ণ থাকে।
এই বিষয়ে বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,আমি আন্তরিক ধন্যবাদ জানাই নবীনগরের মাননীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল সাহেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বাদল ভাই,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম ভাই সহ সকল নেতাকর্মী কে। আমি আমার ইউনিয়ন বাসীর দোয়া ও ভালবাসায় আজ আমার সৌভাগ্য নৌকায় মনোনীত বিপুল ভোটে জয়লাভ করেছি ।আজ আমাকে যারা জয়লাভ করতে সহযোগিতা করেছে আমার ইউনিয়নের হাজার হাজার শুভাকাঙ্ক্ষী যে বড় মনের পরিচয় দিয়েছে তার মর্যদা ইনশাআল্লাহ রাখব।তিনি বলেন আমি উন্নয়নের মাধ্যমে জনগনের মন জয় করবো ইনশাল্লাহ ।


অন্যান্য সংবাদ